খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 In দেশের ভেতর, প্রধান খবর

 

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতিসাধনের অভিযোগের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম বৃহস্পতিবারর এ আদেশ দেন। এর আগে খালেদার বিরুদ্ধে এ মামলায় সমন জারি করেন আদালত।

মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভাকেট দুলাল মিত্র।

বাদী তার মামলায় উল্লেখ করেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট থেকে জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে জালিয়াতির মাধ্যমে ভুয়া জন্মদিনের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে তা পালন করছেন খালেদা জিয়া। জন্মদিনের অনুষ্ঠানে ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদের নামে নানা রকম কুৎসা, বানোয়াট গল্প প্রচার ও গুজবের মাধ্যমে তাদের সম্মানহানি ঘটানো হয়। এ ভাবে কুরুচিকর বক্তব্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করাসহ স্বাধীনতাবিরোধী ও যুদ্ধপরাধীদের নিয়ে আনন্দ উল্লাস করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়, যা পৃথিবীর ইতিহাসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন, রাষ্ট্র ও সংবিধানবিরোধী কর্মকাণ্ড।

মামলায় আরো বলা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে ১৯৯৭ সালের ২২ আগস্ট দৈনিক ইত্তেফাকের এবং ১৯৯৭ সালের ২৭ আগস্ট দৈনিক সংবাদে প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে লেখা হয়, আসামি খালেদা জিয়ার অকৃতকার্য এসএসসি পরীক্ষার মার্কশিট অনুসারে জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর। দৈনিক বাংলার বাণী পত্রিকায় খালেদা জিয়ার জীবনী প্রকাশ করা হয়। সেখানে লেখা হয় তার জন্মদিন ১৯৪৫ সালের ১৯ আগস্ট। এ ছাড়া খালেদা জিয়ার কাবিননামায় জন্মদিন উল্লেখ করা হয় ১৯৪৪ সালের ৯ আগস্ট এবং সর্বশেষ ২০১১ সালে মেশিন রিডেবল পাসপোর্টে তার জন্মদিন উল্লেখ করা হয় ৫ আগস্ট ১৯৪৬।

Recent Posts

Leave a Comment