পাকিস্তানের মাজারে বোমা হামলা, নিহত ৪৩

 In দেশের বাইরে

 

পাকিস্তানের দক্ষিণে এক মাজারে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূর্যাস্তের সময় শাহ নূরানী নামের ওই মাজারে ভক্তরা সমবেত হয়েছিল। বন্দর নগরী করাচির উত্তরে প্রত্যন্ত এলাকা খুজদার প্রদেশের শাহ নূরানী নামের ওই মাজারের প্রতিদিনই সূর্যাস্তের সময় ভক্তেরা সমবেত হন। এসময় তারা নাচ গানও করতেন।সংবাদমাধ্যমের খবর, ধামাল নামের ওই নাচের সময় ভক্তরা দলবেধে নাচতেন আর গাইতেন। বলা হয়, এই নাচের সময় ভক্তেরা ঘোরের মধ্যে থাকেন।

প্রতিদিনের মতো শনিবারও সবাই নাচছিলেন। আর সে সময়ই বোমাটির বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় অন্তত ৫শ’ ভক্ত সেখানে ছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, বিস্ফোরণে অন্তত ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। তাদের করাচির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

করাচির বিখ্যাত সুফি গায়ক আমজাদ সাবরিকে গুলি করে হত্যার কয়েক মাস পর এই ঘটনা ঘটল।

Recent Posts

Leave a Comment