ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি খসড়া নোট মঙ্গলবার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধের বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে উত্থাপন করা হয়। আলোচনা শেষে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।
খসরা নোটে বলা হয়েছে, জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধান হিসেবে বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা অন্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। মহারাষ্ট্র পুলিশ এগুলো তদন্ত করেছে।