কানপুরে ট্রেন দুর্ঘটনা : নিহত ২, আহত অর্ধশত

 In শীর্ষ খবর

কানপুরে ট্রেন দুর্ঘটনা : নিহত ২, আহত অর্ধশত

ভারতের কানপুরে একটি যাত্রীবাহী ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে দুজন নিহত ও অন্তত ৪৩ জন আহত হয়েছে। বুধবার ভোর ৫টা ২০ মিনিটে ভারতের উত্তর প্রদেশে শিয়ালদহ-আজমির এক্সপ্রেস এর সেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে সে হতাহতের ঘটনা ঘটে।

দুমরানো-মোচরানো ট্রেনের ভেতর থেকে বের করে আনা দুজন যাত্রীকে হাসপাতালে নিলে মৃত্যুবরণ করেন। আরও আটজন মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন বলে জানা যায়। জাকি আহমেদ নামে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সেটা এনডিটিভিকে জানান।

কুয়াশাছন্ন সকালে ‘১২৯৮৭ শিয়ালদহ-আজমির এক্সপ্রেস’ এর ট্রেনটি একটি শুকনো খালের উপর দিয়ে যাচ্ছিল। কানপুর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিজটির উপর দিয়ে যাওয়ার সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়। তারপর ১৫ টি বগি লাইনচ্যুত হয়।

এই অঞ্চলে গত ২০ নভেম্বর ইন্দোর-পাটনা এক্সপ্রেস এর একটি ট্রেন কানপুরে লাইনচ্যুত হলে ১৫০ জন নিহত হয় এবং আহত হয় আরও ২০০ জন। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমাচ্ছিল।

রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভু তার একটি টুইট বার্তায় বলেন, ‘কী কারণে দুর্ঘটনাটি ঘটলো তার তদন্ত করা হবে।’  সূত্র : এনডিটিভি

Recent Posts

Leave a Comment