চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ সম্পাদক বাবু
চাঁদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ আগামী এক বছরের জন্যে চাঁদপুর জেলা শাখার কমিটি অনুমোদন দিয়া হয়েছে। গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রী শাখার সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস ম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন দেন। কমিটির সভাপতি হচ্ছেন আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ করিম বাবু।
এছাড়া অনুমোদিত অন্য পদগুলো হচ্ছে, তৌহিদুল ইসলাম মিলন, হাসিব পাটওয়ারী, যগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিজি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সুজন ও আশরাফুল ইসলাম সোহাগ।
চাঁদপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সবার সহযোগীতায় চাঁদপুর জেলা ছাত্রলীগ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে। দেশের যে কোনো সংকট মুহূর্তে ছাত্রলীগ সামনে এসে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও আমরা ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি।