বিজ্ঞান অলিম্পিয়াডে ছয় পদক বাংলাদেশের

 In শীর্ষ খবর

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) মোট ছয়টি পদক পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।আইজেএসও’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

এর মধ্যে নটরডেম কলেজের তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের ফারদিম মুনির ও পাবনা জিলা স্কুলের এ কে এম সাদমান মাহমুদ আবির রৌপ্য পদক পেয়েছে। আর বাকি চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আহমেদ নাফিস ফারহান, কুমিল্লা জিলা স্কুলের নিহাল জুহায়ের পরশ মিয়াজী ও বিএফ শাহীন ইংলিশ স্কুলের মিরাজ আহমেদ সাদি পেয়েছে ব্রোঞ্জ পদক।

গত ২ ডিসেম্বর থেকে এবারের আইজেএসও শুরু হয়েছে।শেষ হবে রোববার (১১ ডিসেম্বর)। বাংলাদেশ দলের খুদে বিজ্ঞানীরা দ্বিতীয়বারের তো এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

এবারের অলিম্পিয়াডে ৪৮টি দেশের ২৭৬ জন প্রতিযোগী অংশ নেয়।

বাংলাদেশ দলের সঙ্গে সেখানে রয়েছেন দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মাদী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. মোরশেদ আলম ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর মো. জুনায়িদুল ইসলাম।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে এই ছয়জনকে নির্বাচিত করা হয়। আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড আইজেএসওতে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ।

Recent Posts

Leave a Comment