সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে

 In জাতীয়

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে তৃতীয় গণিত অলিম্পিয়াডে জয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন দীপু মনি।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ৭৬ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন দীপু মনি।

গত ২১ অক্টোবর জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে সাভার ও আশুলিয়ার ৪১টি স্কুলের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী তৃতীয় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Recent Posts

Leave a Comment