সাইফকে ‘আঙ্কেল’ সম্বোধন করেছিলেন কারিনা

 In বিনোদন

 

সাইফকে ‘আঙ্কেল’ সম্বোধন করেছিলেন কারিনা

১৯৯১ সালের অক্টোবরে সাইফ আলী খান ও অমৃতা সিং-এর বিয়ের রিসেপশনে দুই মেয়ে করিশমা কাপুর ও কারিনা কাপুরকে নিয়ে হাজির হয়েছিলেন ববিতা কাপুর। তখন সাইফের বর্তমান স্ত্রী ও সন্তানের মা কারিনার বয়স মাত্র ১০ বছর। কারিনা একটা গোলাপ নবদম্পতির হাতে দিয়ে বলেন, ‘হ্যাপি ম্যারেড লাইফ আঙ্কেল অ্যান্ড আন্টি’। উত্তরে ‘থ্যাঙ্ক ইউ বেটা’ বলেন সাইফ।

সাইফের সঙ্গে বিয়ের কিছু আগে ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানেন অমৃতা। তাই সাইফের প্রেমের প্রস্তাবে একটাই শর্ত ছিল— বিয়ে করতে হবে। ছোট নবাবও অমত করেননি, পরিবারের নিষেধ না মেনেই ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করেন। সেই সংসার ভেঙে যায় ২০০৪ সালে। তাদের ঘরে রয়েছে দুই সন্তান সারা ও ইব্রাহিম।

২০০৮ সালে ‘তাশান’ ছবিতে জুটি বাধেন সাইফ ও কারিনা। সবে শহীদ কাপুরের সঙ্গে বিচ্ছেদে হয়েছে কারিনার, অন্যদিকে সাইফও একা। বাস্তব জীবনে জোড় বাধতে বেশি সময় লাগেনি। তারা বিয়ে করেন ২০১২ সালে। কারিনাকে মেনে নিতে আপত্তিও করেনি সাইফের পরিবার।

Recent Posts

Leave a Comment