সেন্টমার্টিন্সের কাছে ট্রলারে বিজিপির গুলি, ৬ জেলে আহত

 In শীর্ষ খবর

সেন্টমার্টিন্সের কাছে ট্রলারে বিজিপির গুলি, ৬ জেলে  আহত

সেন্টমার্টিন্সের কাছে সমুদ্রে বাংলাদেশের একটি মাছ ধরা ট্রলারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জেলে। আহত জেলেরা হলেন- কক্সবাজারের উত্তর নুনিয়ার ছড়ার সাইফুল ইসলাম, ওসমান গনি, মোহাম্মদ রফিক, মোহাম্মদ অলম,  নুর আহমদ ও ওসমান গনি।ট্রলারের মাঝি নুর আহমদ জানান, কক্সবাজারের আব্দুর রহিমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার এফবি জানে খালেদা-২ এ ১০/১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে বের হন তারা। সেন্টমার্টিন্সের কাছাকাছি ছেড়া দ্বীপের পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মঙ্গলবার দুপুরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের একটি ট্রলার তাদের ধাওয়া করে। একপর্যায়ে মিয়ানমার নৌ-বাহিনীর আরো একটি ট্রলার তাদের কাছাকাছি এসে উপর্যুপরি গুলি চালায়। এতে ৬ জন জেলে আহত হয়। আহতদেরসহ ট্রলারের অন্যদের বাংলাদেশের কোস্টগার্ড উদ্ধার করে।

সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত ৬ জেলে রাত ৮ টার দিকে টেকনাফ পৌঁছে।

উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ হাসপাতারের জরুরি বিভাগের মেডিকেল সহকারী মিন্টু।

খোঁজ নিয়ে জানা যায়, আহতদের মধ্যে বেশিরভাগ জেলে মিয়ানমারের নাগরিক। ১০/১৫ বছর আগে বাংলাদেশের কক্সবাজার উপকূলে অবস্থান করে জেলে হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিল তারা।  আহত মোহাম্মদ রফিক বলেন, তিনি মিয়ানমারের মংডু মংনি পাড়ার বাসিন্দা। ১৫ বছর আগে বাংলাদেশে চলে আসেন। কক্সবাজারে ইনানিতে বসবাস করছেন।

কোস্ট গার্ড সেন্টমার্টিন্স স্টেশনের পেটি অফিসার মোহাম্মদ সাইফুল আবছার জানান, খবর পেয়ে আহতসহ অন্যান্য জেলেদের উদ্ধার করা হয়। মিয়ানমার সরকারী বাহিনী ট্রলারটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৬ মাঝিমাল্লা আহত হয়।

Recent Posts

Leave a Comment