চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে মতলব উত্তর উপজেলার ডুগবি গ্রামের এঘটনা ঘটে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৩টায় বেশ কয়েকজন ডাকাত একত্রিত হয়েয়ে ডুগ্গী গ্রামে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ খবর পোয়ে ওই এলাকায় অভিযান চালালে ডাকাতদল পুলিশের উপর গুলি ছুড়তে শুরু করে। পরে পুলিশ পাল্ট গুলি ছুড়লে মজিদ ও হাবু ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় পুলিশেরও তিন সদস্য আহত হয়। পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশ আরো জানান, নিহতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এমনকি হত্যা মামলাও রয়েছে।
Recent Posts