জোভান-মেহজাবিনের ‘ওয়ান ওয়ে রোড’

 In বিনোদন
জোভান-মেহজাবিনের ‘ওয়ান ওয়ে রোড’

বিয়ের পরও মেয়েদের পিছে ঘোরার অভ্যাস দূর হয়নি রায়হানের। বিয়ের আগেই করে ফেলেছে ডজন খানেক প্রেম। প্রতিটা প্রেমের সাক্ষী ও সহযোগী তারই সবচেয়ে ঘনিষ্ট বন্ধু মিজান। বিয়ের পর নীলা নামের একটি মেয়ের প্রেমে পড়ে রায়হান। এ প্রেমেও সহযোগিতা করতে হয় মিজানকে।

এদিকে মিজান নিজেই পছন্দ করে ফেলেছে নীলাকে। একদিকে বন্ধুর প্রেম আর সংসার ভাঙার ভয় অন্যদিকে নিজের প্রিয়জনকে পাওয়ার আকাঙ্ক্ষা। এমন দ্বিধা-দন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ওয়ান ওয়ে রোড’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জোভান ও মেহজাবিন।নির্মাতা সূত্রে জানা গেছে, সম্প্রতি শুটিং শেষ হওয়া নাটকটি প্রচার হতে যাচ্ছে সোমবার রাত ৮টা ১০ মিনিটে। এক ঘণ্টার বিশেষ নাটক নিয়ে আরটিভির সাপ্তাহিক আয়োজন ‘মানডে নাইট সুপার ড্রামা’ এর প্রথম সপ্তাহের নাটক হিসেবে প্রচার হবে এটি।

Recent Posts

Leave a Comment