প্রাণে বাঁচলেন অভিনেতা কমল
শুক্রবার রাতে তার চেন্নাইয়ের বাড়িতে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পান তিনি।
সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, বাড়ির চারতলা থেকে কর্মীদের সহায়তায় কোনওমতে নিচে নেমে আসেন ৬২ বছরের কমল হাসান।
পরে শনিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে নিরাপদে থাকার কথা সবাইকে জানান অভিনেতা।
টুইটে তিনি বলেছেন, ‘কর্মীদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে আগুন থেকে পালিয়ে বেঁচেছি। ফুসফুসে ধোঁয়া ঢুকে যায়। কোনওমতে চারতলা থেকে নিচে নেমেছি। নিরাপদে আছি, কেউ আহত হয়নি। শুভরাত্রি।’
আরও একটি টুইটে নিজের ভক্তদের অকুন্ঠ ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা কিছুদিনের মধ্যেই আগামী ছবি ‘সাবাশ নায়ডু’র কাজ শুরু করবেন।