ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর বাঁশবাগানে যুবকের লাশ

তিনি সদর উপজেলার নেহালপুর গ্রামের আলিমদ্দিনের ছেলে। বুধবার দুপুরে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের সড়কের পাশের একটি বাঁশবাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, গত ২৭ মে রাত ১০টার দিকে নেহালপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তবে তার গ্রামের লোকজন জানিয়েছেন, আরজুল্লাহ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তবে, এবিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি জেলা পুলিশ। ওই গ্রামের ইউপি সদস্য আক্কাস আলী আরজুল্লাহ লাশ শনাক্ত করেছেন।
জীবননগর থানার ওসি এনামুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পরই জানা যাবে।