চাঁদপুরে ৮৮৪ জনকে ভাতা প্রদান
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মধ্যে ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৮শ’ ৮৪ জনকে ভাতা প্রদান করা হয়। এদের মধ্যে ৪শ’ ৩০ জন বয়স্ক, ৭০ জন বিধবা এবং ৩শ’ ৮৪ জন প্রতিবন্ধি ছিলেন।
অনুষ্ঠানে দীপু মনি এমপি বলেন, বর্তমান সরকার দেশের সবশ্রেণির মানুষের কল্যাণের জন্য কাজ করছে। তাই এখন আর কেউ না খেয়ে মরতে হ”েছ না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
Recent Posts