গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১৬
গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে ১৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পলাশবাড়ী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। মৃতের সংখ্যাও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
Recent Posts