দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলমের পিতার ইন্তেকাল

 In প্রধান খবর, শীর্ষ খবর

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের পিতা আলী আরশাদ মিয়া (৮৫) আর বেঁচে নেই। তিনি গতকাল বুধবার ভোর ৫টার সময় ঢাকায় ছোট ছেলের বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। ঢাকার মোহাম্মদপুরে পুরাতন কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

 

উল্লেখ্য, মরহুম আলী আরশাদ মিয়ার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আখনের হাট মিয়াজী বাড়ি। তাঁর বাবার নাম মরহুম মমতাজ উদ্দিন মাস্টার (সাইফুল আলমের দাদা)। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর কণ্ঠের স্টাফ রিপোর্টার ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Recent Posts

Leave a Comment