হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 In হাজীগঞ্জ উপজেলা

 

হাজীগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শিহাব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টায় ওই ইউনিয়নের রামপুর বাজার এলাকার মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিহাব ওই বাড়ির মো. জুলহাস মজুমদারের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানায়, সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে শিহাব খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. আবু সাঈদ সুমন তাকে মৃত ঘোষনা করেন।

Recent Posts

Leave a Comment