গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত

 In জাতীয়, প্রধান খবর

রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গুলিস্তান পাতাল সড়কের সামনের বিভাজকের ওপর ওই ককটেল বিস্ফোরিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আহত ওই ট্রাফিক পুলিশের সদস্যরা হলেন, নজরুল ইসলাম (৪৫), মো. লিটন (৪২) ও কমিউনিটি পুলিশের সদস্য মো. আশিক (২৮)। নজরুল মাথায় ও বাকিরা পিঠে আঘাত পান। ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

পল্টন থানার পরিদর্শক (অভিযান) আবু সিদ্দিক বলেন, পুলিশ সদস্যরা সন্ধ্যায় সড়ক বিভাজকের পাশের ছাউনিতে বসে ছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

Recent Posts

Leave a Comment