দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২
কিশোরগেঞ্জর দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফুরকান (৩২) ও শরীফ (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুরপাড়া গ্রামে বুধবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত ফুরকান শ্যামপুরপাড়া গ্রামের রাফাত আলীর ছেলে এবং শরীফ একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পূর্ব শত্রুতার জের ধরে ফারুক মিয়া গ্রুপ ও বাক্কার মেম্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে বাক্কার মেম্বর গ্রুপের ফুরকান ও শরীফ গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ দু’জনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরকানকে মৃত ঘোষণা করে এবং শরীফকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে শরীফ মারা যায়।
বাজিতপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।