রিফাত হত্যা মামলার ৭ নম্বর আসামি মিন্নি

 In জাতীয়

বিশেষ রিপোর্ট :

রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামি ও তদন্ত শেষে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বরগুনার বিশেষ শাখার পুলিশ সুপারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত শেষে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়াও মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্ধুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর মধ্যে মামলার অন্য আসামিদেরও গ্রেফতার করা হয়। বুধবার (২৮ আগস্ট) আদালতে প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল।

Recent Posts

Leave a Comment