রায়পুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বিশেষ রিপোর্ট :
লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে শাহজাহান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবংশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহজাহান একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া এ তথ্য জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মাঠে কাজ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন শাহজাহান। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।
Recent Posts