বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে

 In রাজনীতি

বিশেষ প্রতিনিধি :

ঢাকা:

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবারের বৈঠকে ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও ৩০ ডিসেম্বরের ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে।

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) বিকেলেও স্থায়ী কমিটির বৈঠক হয়।

ক্লিক করুন, আরো পড়ুন :   রাজনীতি বিএনপি

Recent Posts

Leave a Comment