নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সাংবাদিকদের জানান, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আমিরুলকে গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগরে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৫টি মামলা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। মোট তিন দফায় ঘরবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করা হয়।