হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

 In প্রধান খবর, শীর্ষ খবর

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে চিকিৎসক ও নার্সের অবহেলায় আহত শিশু সুমাইয়া আক্তার (১২) মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ২৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের কুমিল্লা রোডে কর্ণফুল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ঘটনা ঘটে। সুমাইয়া ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের ফারুক মুন্সির ভাগনী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাস্তার পাশ দিয়ে হাটার সময় একটি সিএনজি স্কুটার সুমাইয়াকে ধাক্কা দিয়ে চলে যায়।

এসময় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর কর্ণফুল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘ আটদিন ওই ডায়াগনস্টিকে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার রাতে সিনিয়র নাসর্ বৃষ্টি এর উপস্থিতিতে তার সহকারী নার্স জুলফি একটি ইনজেকশন ফুস করে। ইনজেকশান ফুস করার ৫মিনিট পর সুমাইয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে বিষয়টি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের একটি পক্ষ জোর চেষ্টা চালায়।

 

পরে হাসপাতালের এক পরিচালক সুমাইয়ার মৃতদেহ এম্বুল্যান্সে করে বাড়ি পাঠিয়ে দেয়।

Recent Posts

Leave a Comment