চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন

 In শীর্ষ খবর

স্টাফ রির্পোটার
মাদক মুক্ত সমাজ চাই, মাদক থেকে বাঁচতে চাই এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে শহরের ৫নং কয়লাঘাট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ঈসমাইল হোসেন গাজীকে সভাপতি ও মো নাছির গাজীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়া সহ-সভাপতি আবদুর রশিদ চোকদার, কোষাদক্ষ মোঃ কামরুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ সেলিম গাজীসহ মোট ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার একই স্থানে ২য় আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Recent Posts

Leave a Comment