কারিগরি শিক্ষা থাকলে পৃথিবীর কোথাও মানুষের কাছে হাত পাততে হবে না ————–মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি

 In দেশের ভেতর
গতকাল শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে এসিএ টেকনিক্যাল ইনস্টিটিউট (কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) ফিতা কেটে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী বলেন, দেশে অনেক শিক্ষিত বেকার রয়েছে, যাদের চাকুরি দরকার। পিয়নের চাকুরিতে ডিগ্রি পাস হয়েও লিখছে এইচএসসি পাস। একটি পরিবারের জন্যে একটা চাকুরি অত্যন্ত প্রয়োজন। চাকুরির বিষয়টি অত্যন্ত জরুরি বিষয়। তাই আমাদের যদি কারিগরি শিক্ষাটা জানা থাকে, তাহলে চাকুরি কোনো কঠিন কিছু নয়। কারিগরি শিক্ষা থাকলে পৃথিবীর কোথাও মানুষের কাছে হাত পাততে হবে না।

মন্ত্রী আরো বলেন, দেশের এবং সমাজের কথা চিন্তা করে মতলব উত্তরে একটি আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন এর প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠান চালু করার কারণে এলাকার বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়ে দেশে ও দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবে। তিনি এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারদের ছেলেদের এই প্রতিষ্ঠানে এনে কারিগরি শিক্ষা দিন। আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং প্রতিষ্ঠাতাকে অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাহাদাত হোসেন চৌধুরী মারুফ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চীফ কো-অর্ডিনেটর ক্যাপ্টেন হাবিবুর রহমান ও ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ জসিম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল আমিন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুর রব, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, ইনস্টিটিউটের অধ্যক্ষ আনিছুর রহমান, ইঞ্জিঃ রফিকুল আমিন, ইঞ্জিঃ সফিকুল আলম, সংরক্ষিত মহিলা সদস্য তাহমিনা আক্তার নিপা, তোলামতি ও মর্জিনা বেগম, ইউপি সদস্য সফিউল আজিম, আলম, হালিম সরকার মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানজিম সরকার রিয়াদ, আওয়ামী লীগ নেতা আইয়ূব আলী দেওয়ান, প্যানেল মেয়র রুহুল আমিন, মতলব দক্ষিণ পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ, ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শুক্কুর আলী, সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন দেওয়ান, দুর্গাপুর ছাত্রলীগের সভাপতি এম এম সেলিম রেজা, ইসলামবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজ্জব আলী প্রমুখ।

অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ ভবন, শিশু পার্ক, শহীদ মিনার এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর ফতেপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন মন্ত্রী।

Recent Posts

Leave a Comment