সম্পদের হিসাব চেয়ে সিলেটের ডিসিকে দুদকের নোটিশ

 In লিড নিউজ

সম্পদের হিসাব চেয়ে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ তিনজনকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার সন্ধ্যায় এ নোটিশ দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল।

অন্য দুজন হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফ।

ওই তিনজনকে ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পদের তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক দেবব্রত।

Recent Posts

Leave a Comment