এর আগে ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এফটিপিও’র আহ্ববায়ক মামুনুর রশিদ বলেন, ‘এরই মাঝে কিছু চ্যানেল তাদের প্রচারিত ডাবিং সিরিয়ালগুলো বন্ধ করে দিয়েছে। তাদেরকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছু চ্যানেল এখনো ডাবিংকৃত বিদেশি সিরিয়াল প্রচার করে যাচ্ছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’
দীপ্ত টিভি ঘেরাও করবে এফটিপিও
টেলিভিশন শিল্পকে প্রতিকূলতা, অনিশ্চয়তা, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষায় ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) নভেম্বর মাস থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। একাধিক দাবি নিয়ে শিল্পী-কলাকুশলীরা দিনভর অবস্থান করেন শহীদ মিনারে। তাদের দাবি মেনে বিদেশি সিরিয়াল বন্ধ না করা চ্যানেলের বিরুদ্ধে দেওয়া হয়েছে অবস্থান কর্মসূচি।এফটিপিও’র সাংগঠনিক সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর জানান, দীপ্ত টিভির সামনে অবস্থানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার।
Recent Posts
