ফরিদপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১৩

 In প্রধান খবর, লিড নিউজ, শীর্ষ খবর

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও সিলিন্ডাবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বড়তে পারে। দুর্ঘটনা কবলিত গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর তাতে আগুন ধরে গেছে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের সদস্যা উদ্ধার তৎপরতা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় ১৩ জন যাত্রী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন যাত্রী। তাদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়াতে পারে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

Recent Posts

Leave a Comment