জামিন পেলেন ক্রিকেটার সানির মা

 In খেলাধুলা

নারী নির্যাতনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আক্তারকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।

সকালে আরাফাত সানির মা নার্গিস আক্তার তার আইনজীবী এস এম জুয়েল আহমেদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

একই মামলায় সানি কারাগারে বন্দি রয়েছেন। তার জামিন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য রয়েছে।

Recent Posts

Leave a Comment