সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করায় মামুনকে অব্যাহতি

 In প্রধান খবর, বিনোদন

শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় আয়োজক প্রতিষ্ঠান অক্টোপির অভিযুক্ত কর্মকর্তা মামুনুর রশীদ মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এটিএন ইভেন্টসের পরিচালক ক্যাপ্টেন মাসুদুর রহমান (অব.) ও অক্টোপি লিমিটেডের পরিচালক (একাউন্টস) মিলন কুমার বিশ্বাস স্বাক্ষরিত রবিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সাংবাদিকদের সম্মান করি এবং তাদের অসম্মান করে কেউ পার পেয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই ঘটনায় সঙ্গে জড়িত মামুনকে অক্টোপি লিমিটেড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
গত শুক্রবার (৩১ মার্চ) শ্রেয়ার কনসার্টে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন মামুন। এ সময় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ওইদিন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে রাত পৌনে ১০টায় মামুনের অসৌজন্যমূলক আচরণের কারণে অনেক সাংবাদিক অনুষ্ঠান থেকে চলে আসেন।

Recent Posts

Leave a Comment