খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না

 In আইন আদালত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

সানাউল্লাহ জানান, ইসলামী ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে বৃহস্পতিবার ঢাকা শহরের বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ থাকবে। এ পরিস্থিতির কথা চিন্তা করে খালেদা জিয়া আদালতে যাবেন না।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক হারুন-অর-রশিদ খান।

Recent Posts

Leave a Comment