মওদুদের বাসার সামনে খালেদা জিয়া

আদালতের রায়ের পর বুধবার দুপুর থেকে রাজউকের উচ্ছেদ অভিযান চলার মধ্যে সন্ধ্যায় ইফতারের পর গুলশানে মওদুদ আহমদের বাসার সামনে যান বিএনপি প্রধান।
খালেদা জিয়া পৌঁছার পর মওদুদ তার সঙ্গে কথা বলেন। বিএনপির এই নেতা খালেদা জিয়াকে বলেন, তার বাড়ির মালামাল বিনষ্ট করে সরকার সরাচ্ছে।
কীভাবে সরকার কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করে, তা বিশদভাবে দলের চেয়ারপারসনকে বলেন বাড়ির দখল হারানো বিমর্ষ মওদুদ আহমদ।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার উপস্থিত ছিলেন।