অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

 In খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে দল ঘোষণা করা হয়।

আগামী ১৩-২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া এতে দক্ষিণ এশিয়ার অপর দুই শক্তিশালী দল ভারত ও পাকিস্তান অংশ নেবে। সেইসঙ্গে আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়াও অংশ নেবে।

আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ১৯ নভেম্বর থেকে মিরপুরের শের-ই-বাংলায় ক্যাম্প শুরু করবে অনূর্ধ্ব-১৯ দল। স্ট্যান্ড-বাই দলে নির্বাচিত খেলোয়াড়দের ১৮ তারিখে রিপোর্ট করতে বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আফিল হোসেন (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব,  মাহিদুল ইসলাম ভূইয়া, নাঈম হাসান, সাখাওযাত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফত, মুকিদুল ইসলাম ও মোহাম্মদ আবদুল হালিম।

Recent Posts

Leave a Comment