সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি বলেছে, নাসিক নির্বাচন যেন ব্যক্তিগত বিরোধের কারণে দলের ওপর কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাদের গণভবনে ডেকেছেন। তাদের এ বিরোধ মিটানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা।