ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রকির শরীরের শ্বাসনালীসহ ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
রকি বগুড়া জেলার গাবতলী উপজেলার তোরাব আলীর মেয়ে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া থাকতেন। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিল সবার ছোট।
এর আগে মঙ্গলবার রাতে আঁখি আক্তার (১৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
জিরাবো ফুলবাগান এলাকার কালার ম্যাক্স কারখানায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন দগ্ধ হন। এর মধ্যে দু’জন মারা গেছেন। বাকিদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।