ইরাকে ট্রাক বোমা হামলায় নিহত ১০০

 In দেশের বাইরে

 

ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই ইরানের নাগরিক ও শিয়া ধর্মের অনুসারী। 

দক্ষিণ বাগদাদের ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হিল্লা শহরের একটি পেট্রোল পাম্পে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানিয়েছে রয়টার্স।জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে, মসুল শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকী বাহিনীর যৌথ আক্রমণ মোকাবেলা করছে আইএস।

ঘটনার সময় পেট্রোল পাম্পের সড়ক ধরে পবিত্র শহর কারবালায় আরবাইন নামের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাসযোগে তীর্থযাত্রীরা ফিরছিলেন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর চেহলামকে আরবাইন বলা হয়ে থাকে। এটি শিয়া অনুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান।

ইরাকের কারবালার পবিত্র ভূমিতে ইয়াজিদের সঙ্গে যুদ্ধে হযরত মোহাম্মদ (সা.) এর দুই দৌহিত্র ইমাম হোসেন এবং ইমাম হাসান প্রাণ হারিয়েছিলেন। সে কারণেই ইরাকের কারবালা শহরে প্রতিবছর শিয়া মতানুসারীরা জমায়েত হন।

আত্মঘাতী হামলা চালানো গাড়িটি পার্ক করে রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পেট্রোল পাম্পটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশে থাকা অনেক গাড়িতে আগুন ধরে যায়। সূত্র : রয়টার্স

Recent Posts

Leave a Comment