ওসমানীতে ৯ কেজি স্বর্ণ জব্দ

 In দেশের ভেতর, লিড নিউজ

 

আবুদাবি থেকে আসা বিমানের ২ সিটের নিচ থেকে প্রায় ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার ভোর সাড়ে ৬টায় বিজি ২২৮ ফ্লাইটের ৮ কে ও ১০ ই সিটের নিচ তল্লাশি করে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিমানববন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৭ গ্রাম করে। এ হিসেবে ৮০টি বারে ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ রয়েছে। বিমান সিকিউরিটির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় ওই দুটি সিটে কোনো যাত্রী ছিল না। এ কারণে কাউকে আটক করা যায়নি। আবুদাবি থেকে আসা ওই ফ্লাইটে মোট ১১০ জন যাত্রী ছিলেন।

Recent Posts

Leave a Comment