গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

 In শীর্ষ খবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া নামকস্থানে শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি একই উপজেলার হরিদাসপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গার্মেন্টস শ্রমিক হাসিব মোল্যা (৩৫) ঢাকা থেকে বাসার আসবাবপত্র নিয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে আসছিলেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে পেছন দিক দিয়ে ধাক্কা লাগে তাদের বহনকারী ট্রাকের। এতে ট্রাকের সামনে বসে থাকা হাসিব মোল্যার স্ত্রী রুবি বেগম (২৮) ও ছেলে রিফাত (৬) ঘটনাস্থলে নিহত হন। এ সময় হাসিব মোল্লা(৩৫) মারাত্মক আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে রাস্তার পাশে একটি বিলবোর্ড টাঙানো রয়েছে। কুয়াশা ছিল রাতে। এই কারণে ড্রাইভার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ট্রাক রেখে ড্রাইভার পালিয়েছে।

Recent Posts

Leave a Comment