ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা

 In শীর্ষ খবর

 

প্রিয় শিক্ষকের মরদেহ কলেজে নিতে বাধা দেওয়ায় ছাত্র-পুলিশ সংঘর্ষকে কেন্দ্র ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার।

তিনি জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।এর আগে রোববার ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম (৫৫)গুরুতর আহত হন। শিক্ষককে হাসপাতালে না নিয়ে তাকে কলেজে আটকে রাখে পুলিশ। অনেক সময় পর তাকে হাসপাতালে নেওয়ার পর ওই শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

এর আগে পুলিশের ধাওয়ায় নিহত হন সফর আলী নামে আরেকজন।

Recent Posts

Leave a Comment