বিচ্ছেদের সুর অন্তরে বাজালেন বারী সিদ্দিকী
কালো সাফারি স্যুট পরে যখন মঞ্চে এলেন গ্যালারি জুড়ে হর্ষধ্বনি। উপস্থিত দর্শকদের সালাম জানালেন তিনি। মাইক্রোফোনের সামনে বসলেন। আবারো হর্ষধ্বনি। তিনি বারী সিদ্দিকী। লোকগানে অসম্ভব জনপ্রিয় নাম। বাঁশের বাঁশিতে সুর তুললেন ‘পূবালী বাতাসে’। উকিল মুন্সীর বিখ্যাত বিচ্ছেদী গান নিয়ে শুরু করলেন তার পরিবেশনা।
Recent Posts