উদ্ধারকাজ চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বগিগুলোয় অনেকে চাপা পড়ে আছেন। এছাড়া অনেক যাত্রীই গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
কানপুর পুলিশের মহাপরিদর্শক জাকি আহমেদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
ভারতের রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গেছেন। এছাড়া দুর্ঘটনার পরপরই একটি চিকিৎসক দলও পাঠানো হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধারকাজ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। এছাড়া রেলমন্ত্রী সুরেশ প্রভু দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।