মতলবের কালিয়াইশ মাদ্রাসায় অবৈধ শিক্ষক নিয়োগের তদন্ত

 In চাঁদপুর, মতলব দক্ষিণ উপজেলা

 

মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শরীর চর্চা বিষয়ক শিক্ষক মোঃ মনির হোসেনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে গত ১৭ নভম্বের বৃহস্পতিবার তদন্ত করেছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। জেলা প্রশাসকের নিকট লিখিত এক অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক (শিক্ষা)-এর স্মারকমূলে উপজেলা নির্বাহী অফিসের নির্দেশে এ তদন্ত করা হয়।

জানা যায়, কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শরীর চর্চা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ২০০৪ সালে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। পরে উক্ত বিষয়ে বিপিএড সার্টিফিকেটবিহীন মোঃ মনির হোসেনকে ২০০৫ সালের জানুয়ারি মাসে নিয়োগ দেয়া হয়।

এলাকাবাসী জানান, এ মাদ্রাসাটি ধ্বংসের একমাত্র কারণ জোট সরকারের আমলে অবৈধ নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা। এছাড়া বিপিএড সনদ বিহীন মনির হোসাইন নিয়োগের দিন হতে সনদ প্রাপ্তির আগ পর্যন্ত উচ্চতর বেতন প্রাপ্য হয়ে আসছিলেন। উক্ত টাকা ফেরতের জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মনির হোসেন বলেন, নিয়ম অনুসারে সবকিছু করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অভিযোগকারী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৫ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

Recent Posts

Leave a Comment