মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

 In শীর্ষ খবর

 

কক্সবাজারের মহেশখালী উপজেলায় লবণ মাঠের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে যুবক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন।

উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রিদুয়ান (৩৮) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার মোহাম্মদ আকতারের ছেলে।

আর আহত রমজান আলী (৪০) নোনাছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি মাছ ও লবণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, বুধবার রাতে আধিপত্য বিস্তারের জের ধরে রমজানের প্রতিপক্ষের ১০/১২ জন রিদুয়ানের উপর সশস্ত্র হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে রিদুয়ান ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন শেষ করেছে জানিয়ে মহেশখালীর ওসি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।

Recent Posts

Leave a Comment