‘আল্লাহু আল্লাহ দয়াবান’ দিয়ে শুরু। একটা সময়ে গানের তালে তালে তারা জিকির তোলেন। তাদের সাথে সাথে দর্শকরাও তখন ‘আল্লাহু আল্লাহ্’ রবে মত্ত।

‘যুগ্লি পাটাকা গুড্ডি’র তালে তালে নাচলেন তারা, নাচালেন দর্শকদেরও। মাথা থেকে ঘাম ঝরছে তবুও তারা গেয়ে গেছেন ‘টুং টুং বাজে’, ‘আলী আলী’ ‘পর্দা মে রেহনে’সহ বেশকিছু জনপ্রিয় গান।
‘কসম খোদা’র পর গান ‘দমা দম মাস্কালান্দর’ দিয়ে দর্শকদের মাতিয়ে মঞ্চ থেকে বিদায় নেন নুরান সিস্টার্স। মঞ্চ থেকে বিদায় নেবার সময়ে গ্যালারি থেকে আওয়াজ উঠে ‘ওয়ানস মোর’, ‘ওয়ানস মোর’। কিন্তু সময়-স্বল্পতার কারণে তারা তা পারলেন না। কথা দিলেন পরেরবার আবার শুনাবেন গান।