আটকরা হলেন—জসিম উদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, মো. আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ওরফে রাসেল ও কির্তী আজাদ ওরফে টুটুল।
এ সময় ইয়াবা তৈরির কমপ্রেসার, মটর, মিক্সার মেশিন, স্প্রে মেশিন, বলস্পেস মেশিন, পাইপ, আউট লাইন মেশিন ও একটি চৌংগাসহ ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এ ছাড়াও তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা তৈরিতে ব্যবহৃত কেমিকেলও উদ্ধার করা হয়েছে।
আটক চক্রটি ইয়াবা তৈরির সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। কিন্তু তারা উৎপাদনে যাওয়ার আগেই ধরা পড়ে যায়। উদ্ধার ৫০০ পিস ইয়াবা তারা মূলত স্যাম্পল হিসেবে সংগ্রহ করেছিল। ইয়াবা তৈরির মেশিনের উপরে চায়নার মনোগ্রাম আছে বলেও জানান যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
