মেয়র মান্নানের জামিন বহাল

 In জাতীয়

মেয়র মান্নানের জামিন বহাল

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানকে দুর্নীতির মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৭ আগস্ট এম এ মান্নানকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের টাকা আয় ব্যয়ে দুর্নীতির অভিযোগে ১৩ জুন দুদকের উপ-পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন।

Recent Posts

Leave a Comment