সংবাদ সম্মেলনে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় পূর্ণ তদন্তের দাবি জানিয়ে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ও আহত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বেসরকারি সংস্থা নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ প্রমুখ।