রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের চিন্তা নেই : ওবায়দুল কাদের

 In লিড নিউজ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা সরকারের নেই। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

এর আগে, শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, সময়-সুযোগ পেলে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়া হবে। সাংবাদিকরা এ বিষয়ে মতামত জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ করে কেন এ প্রশ্ন এল, এটা তো জানি না। সম্ভবত এটা তার (আবদুর রাজ্জাক) ব্যক্তিগত মতও হতে পারে। সংবিধান সংশোধন হয়েছে। সংবিধান সংশোধন কমিটি দীর্ঘদিন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। জাতীয় সংসদে বিষয়টি মীমাংসিত হয়েছে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের সরকার বা দলের সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই।’
Recent Posts

Leave a Comment