রোববার কামিল পরীক্ষার ফল প্রকাশ

 In পড়া লেখা

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন কামিল স্নাতকোত্তর ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৪ এর ফলাফল রোববার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন।

সিন্ডিকেটের সিদ্ধান্তে আরো জানানো হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা অবশ্যই ফল প্রকাশের দিন হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে হবে। অন্যথায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Recent Posts

Leave a Comment